Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

অনিন্দ্যসুন্দর ড্যাফোডিল / শুভ্র সরকার

আমার হাতঘড়িতে একটা ট্রেন এঁকে দিও। তার জানলায় বসিয়ে দিও— পাহাড় চূড়ো।
সদ্যমৃত দুটি চিত্রল হরিণের আত্মা ট্রেনটিকে ছুটিয়ে নিয়ে যাবে। পাহাড় উপচে
অসংখ্য ড্যাফোডিল
— ঠিক যেন নীরব সমুদ্র। হাওয়া ছুঁলে ঢেউ হয়ে যাবে।

জিপসি মেয়েটির সাথে আমার কোন পূর্বপরিচয় ছিল না। তাঁর উঁচু কপালে কালেভদ্রে 
চোখ রেখে অমোঘ কণ্ঠে ঈশ্বর শুনিয়েছিলেন ‘অনিন্দ্যসুন্দর ড্যাফোডিল' — এক
প্রাচীন রহস্যের কথা
। আমি বলেছিলাম, লাইফ স্পয়লার।

আমার ট্রেনের প্রবেশদ্বারে লেখা ছিল— আমার নরকে আপনাকে স্বাগতম। মেয়েটি    
জানলার ধারে বসতে ভালোবাসতো।



অলঙ্করণ-সঞ্জীব

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.