Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

মেঘপারা মেয়ে / মনোজ কুমার দে

১
কান্নারও লিরিক থাকে
যেভাবে লিরিকের কান্না, ঠোঁট না পেলে

২
বৃষ্টি অঞ্চলপ্রধান
জানা সত্ত্বেও
একটা ছেড়ে যাওয়ার দিকে আঙুল তুলে
তুমি ঠোঁট ফোলাচ্ছ

৩
আর কতদিন
রোদের দিকে মুখ ফিরিয়ে চলবে?

বুক দাও

অন্তত একবার সূর্য প্রণাম!

৪
ও মেঘপারা মেয়ে
এই বৃষ্টিরোদছেড়েযাওয়াকান্নাঠোঁট
সমস্ত কিছুর কোলাজ হয়ে তুমি জন্ম নিচ্ছ






অলঙ্করণঃ চিন্ময় মুখোপাধ্যায় 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.