Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

ফ্রিজ / চিরদীপ সরকার

শুষ্ক বরফে মমি করে রাখো আমায়।                                    
অতৃপ্ত ভাইরাসের প্রকোষ্ঠ লাবডাবে
নিয়ে এসো নিস্তব্ধতা -নিশ্চুপ।
নিথর শীতল চোখে দেখি তোমায়
পার্থিব ভুলে, জীবন- মৃত্যুও।

হিমাঙ্কের নিচে রাখো
গলে যদি পড়ে প্রেম দুই চোখে ;
কি দেব তোমায়?
বাইরে পারদের আস্কারায়
ভাইরাসের সাম্রাজ্যবাদে স্বাধীন
করে রাখো ফ্রিজে।

অযুত আলোকবর্ষের ধ্বংসের হাতছানি
তবু আগলে রাখো।
ক্লোরোফ্লুরো কার্বন মাখা তোমার অমোঘ মনে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.