Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

শুধু দুটো ভাষা / সুব্রত মুখোপাধ্যায়

জেনেছি আমি এই দুনিয়ায়-
আছে শুধু দুটো ভাষা ।
একটাকে করা চিরতরে ঘৃণা,
একটাকে ভালোবাসা ।।

একটার তারে থেকে থেকে বাড়ে-
প্রেম অতিশয় ধন্য ।
অন্যটা যেন দুয়োরাণী-পো,
ক্ষুদ্র রূপে সে গণ্য ।।

ওই ভাষা থাকে আঁশে-দুধে-ভাতে-
ফলে-ফুলে তরতাজা ।
এই ভাষা মজে লঙ্কা-নুনেতে,
পান্তা’র শাক ভাজা ।।

ওই ভাষা থাকে সুটেড্-বুটেড্-
পরনে বুটিক্ শাড়ি ।
তেলেতে ঘামেতে এ ভাষার আঁচল,
মুখে খোঁচা-খোঁচা দাড়ি ।।

 ওই ভাষাটায় “কূট তানে” ভরা-
“স্ওয়ালে-জবাবে” বিস্তার ।
ধরা একই তারে, তাল-লয়-সুরে,
নেই এ ভাষার নিস্তার ।।

ওরা বাইবেল-কোরান্-পুরাণ..-
কত কি বেদ বেদান্ত ।
এরা প্রকৃতির জল-বায়ু-মাটি,
দিশাহীন, বিভ্রান্ত ।।

রক্ত-গলাপে প্রেম নিবেদন-
ও ভাসা..“ভ্যালেন্টাইন”! ।
খেটে খাওয়া বুকে মাথা রেখে’ভাষা,
চুরমার করে আইন ।।

ও ভাষায় “কিট্টি-পার্টি..শ্যাম্পেন..-
দামি ‘সিগার’-এতে ধোঁওয়া ।
ধামসার বোলে, হাঁড়িয়া-মাদলে,
এরা পিঠে..পুলি..মোয়া ।।

ও ভাষায় ওরা পাকা বাড়ী-গাড়ী-
কোটি-কোটি টাকা কালো ।
সরকারী অনুদানেতে এ ভাসা,
আছে বেঁচে, তবু ভাল! ।।

ও
 ভাষাতে বাবু মন্ত্রী-সন্ত্রি-
হাতেতে চাবুক্ রাস ।
দাঁতে-দাঁত চেপে, রোদে-জলে-ঝড়ে,
..
এই ভাষা বারো মাস ।।

একটার নামে রাষ্ট্রের ধ্বজা-
বিস্তার সাম্রাজ্য ।
অন্যরা সব পৃথক, প্রাদেশী,
শাসিত, শোষিত, বিভাজ্য ।।

ও ভাষার নাকি অহিংস রূপ-
চুপি-চুপি করা আপস ।
এ ভাষা জেহাদি, শহীদি পুরুষ !,
দেশপ্রেমের তাপস! ।।

একটা সে ভাষা সাংবিধানিক-
“
ন্যায়”, “নিতি”, “প্রজাতন্ত্র” ।
আর এক সে ভাষা, বল্গা-বিহীন,
“
জন-গন-মন”তন্ত্র....।।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.