Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

সুইসাইড পয়েন্ট / হিয়া মুখার্জী



লেখো বিস্মৃতি।
লেখো বিষাদ
।
লেখো মেঘেদের ঠোঁটে ঠোঁটে
কিভাবে ভেসে রয়েছ
অলীক উন্মাদনা
।
লেখো মল্লারে ভেসে যাচ্ছে
আরো একটা অভ্রান্ত
বাইশে শ্রাবণ
।
লেখো মেধা
।
লেখো বন্দিশ
।
লেখো পূর্বজন্মের খিদে
যা বাহ্যত তোমায়
অবশ করে রাখছে পূর্বাপর
।
লেখো নিগূঢ়তম কষ্ট
যা হাতের তালুতে
মুহূর্ত কথার মত
মাখামাখি হয়ে থাকছে অনায়াসে
। 

জাহাজি ছেলেটিকে ভাবো
প্রথাগত ভাবে
।
ঘুম ও বাদামী সংক্রমণের
কথা ভাবো
।
লেখো ধীবরদের গ্রাম
।
প্রতিসারিত রোদ ও বনচ্ছায়া
।
তরাই এর নিটোল দুপুর
।
ব্যর্থ পিকনিক
।
পারিপার্শ্বিকতাহীন
শীতল গম্বুজ
।
লেখো অবগাহন
।
আকাশ প্রধান উপজাতি
।
লেখো স্নানান্ত
।
বিকেল বেলার মত শোক
।
যা হলুদ চাদরে ঘেরা
ও যথাযথ শুশ্রূষা ঘন
।
লেখো প্রেম নয়
প্রেম নয়
।
প্রেম হতে পারে না কখনো
।
স্নায়ুতন্তু মুঠো ভরে নাও।
যথেষ্ট উচ্চতা লেখো।
রেলিঙের উপক্রমণিকা
।
লেখো বিধিবদ্ধ সতর্কীকরণ
।
লেখো প্রথাগত ভাবে
সে তোমাকে বোঝেনি আদৌ
।
পরিশেষে শৈশব মুদ্রা
।
লেখো পর্বতারোহীর ব্যথাবোধ

যা কিনা ঢালু ও মসৃণ
।
লেখো ও শান্ত ভঙ্গীতে
একবারো পিছনে না ফিরে
অনায়াসে
মৃদু সৌষ্ঠবে
ঝাঁপ দাও
।

অলঙ্করণ-সঞ্জীব


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.