Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দুটি কবিতা / মনোজ অধিকারী, সাগরিকা ঘোষ

একটি মধ্যবয়স্ক ঘুম
মনোজ অধিকারী

কেবল মাথারা জানে, কোন কাতে শুলে
স্বপ্ন সত্যি হয়
। সে রকম করে
অনেক রাত ঘুমাইনি আমি
, কেমন
সত্যি হয়
, নিজের চোখে দেখি
চোখ থাকতে এতই অন্ধ আমি
, কোলের
বাচ্চারা ঘুমিয়ে পড়ে আমি বসে থাকি
সত্যি সত্যি সত্যি
– তিন সত্যি

আমি লিখতে শিখি, চাঁদ ও বারুদ।

অনির্বাণ এবং...
সাগরিকা ঘোষ

১
তীব্র
বিষাদ
ভায়োলিনে মিশিয়ে শেষ হয়ে আসা বিকেলের দিকে ছুঁড়ে দিচ্ছি,
মস্ত বড়ো আকাশটা একটু একটু করে
কিশোরীর রোদভেজা গাল হয়ে যাচ্ছে। 

২
'তুমি' সর্বনামে
জ্বাল দিচ্ছি সমস্ত অভিমান।
তোমার সংস্পর্শ থেকে ওম নিয়ে
ধীরে ধীরে ফুটে উঠছে একটা গোলাপ

যাকে নিন্দুকে 'পিরীত' বলে ডাকে।

৩
কুচিকুচি
করে কেটে ছড়িয়ে দিলে
প্রতিটি ঝগড়া এক একটা ক্যাকটাস

আর

'আমি বাসে উঠে গেছি, হাওড়া নেমে আমার জন্য ওয়েট...'

একটা ভিন্নধর্মী রূপকথার ভূমিকা হয়ে যায়।

অলঙ্করণ- চিন্ময় মুখোপাধ্যায় 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.