Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

ঈশ্বর / পবিত্র আচার্য্য

জল ছুঁলেই মনে পড়ে কত ঢেউ উথালপাথাল
মাছের শরীরের মত গভীর সন্তরণ!
লবনস্নাত হয়ে বাগানে উঠে আসবে তুমি
আপেলবাগান দিয়ে যেতে দেখবে আপেলেরঘর
পাতারবিছানা পাতা
– কাঁটাহীন নয় মর্মর
হাঁটতে হাঁটতে আজন্মভর
– চোখের নিচে তিল পৃথিবী
একদা খুঁজে পাওয়া আপেলঘর
– পাথরের প্রাণ বিস্ময়!
আপেলের পাশে পাখি...পাখির পাশে ব্যাধ...ব্যাধের পাশে সংসার
এইসবই ফলপ্রাপ্তির বাগান
আপেলের পাশে ব্যাধ কিংবা পাখির পাশে সংসার দেয়নি যিনি
–
তাঁকেই বসিয়েছি সবচেয়ে উঁচু গাছটায়!







কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.