Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

এবার ধোঁয়া হবার পালা / সেলিম উদ্দিন মণ্ডল


এবার ধোঁয়া হবার পালা।                                                        

সব পুড়ে গেছে;
ইট-পাথর-ধূলো যা বাকী ছিল।

ধূপ ধূপ গন্ধটা কাব্যের কাছে
কোন নিঃসৃত রাত্রির বিষাক্ত লালা হতে চায়নি ।
দেশলাই কাঠিটা বিজ্ঞাপনে মুখ লুকিয়ে
কিছু ছাই ওড়ালো ।

সভ্যতার ইতিহাস হয়তো কোন একদিন
সন্ধান দেবে নতুন নতুন অজস্র খনিজ কেন্দ্রের।

অজস্র চিমনিমুখ ধোঁয়াশায় মিলিয়ে যাবে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.