Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

পতিত কাদম্বরী / সুব্রত মুখোপাধ্যায়

যখন তারা ছড়ানো বাংলার অমাবস্যার দিগন্ত
আমায় প্রশ্ন করে , কাকে চাও?
‘বনলতা’ না ‘কৃষ্ণকলি’?
বোবা আমি আঙুল দেখাই ....
ওই হাসনুহানার দিকে -
দিঘির ছলাৎ - ছলাৎ ঘোমটায় ঢাকা ঢেউয়েরা ,
আমার পায়ে আছাড় খেয়ে পড়ে ।
ওদের সকলের সিঁথিতে সিঁদুর দেখে
আমি পা গুটিয়ে নিই ....

তুলসী বনের সারমেয় গহ্বরে লালিত
কচিকাঁচাদের মাখন লাগা মুখের
চুক্-চুক্ শব্দ আমার সামনে তুলে ধরে
পিতৃত্বের সুবণÞ থাল !
আমি ছুটে যাই বেসামাল, হাসনুহানার দিকে -
আমি ওকে কথা দিই ...

ওগো ! আমি আবার ঘ্যাঁঘাসূরের মুখোশ পরে
মসৃণ পথের ধারে গড়ে ওঠা মস্ত পাঁচতারা ভবিষ্যৎ-এ ,
পাতবো নবীন শয্যা ....।
পরের প্রাতে দেখি আমার পায়ে –
পতিত ‘কাদম্বরী’ ....
তখনও তাঁর সিঁথিতে রক্ত-রেখা !





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.