Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

বিলাস / শৈলেন সাহা

ছোটবেলায় বড় হবার স্বপ্ন দেখে সবাই । 
বড় হয় হাতে, পায়ে, বয়সেও,
কিন্তু মন -- ক্রমশ ছোট হতে থাকে ।

ছোটবেলায় মনটা থাকে বড়
এত বড় যে শরীরের মাপে আঁটে না,
তাই ক্রমশ ঘাটতি হতে থাকে
তার আকারে প্রকারে ।

একদিন ছোট হতে হতে
কোথায় হারিয়ে যায়
খুঁজেও পাওয়া যায় না তাকে আর ---
মন ব'লে কোনদিন কিছু ছিল
এ কথাটা ভাবাই যেন
তখন এক বিলাসিতা ।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.